ড. ইউনূস রা’ষ্ট্রপতি হচ্ছেন কিনা, জানালেন সাবেক প্রেসসচিব…see more

অধ্যাপক মুহাম্মদ ইউনূস বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করছেন না বলে জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাবেক প্রেস সচিব শফিকুল আলম

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

শফিকুল আলমের ভাষ্য অনুযায়ী, অধ্যাপক ইউনূস রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার কোনো পরিকল্পনায় নেই। বরং তিনি দারিদ্র্য বিমোচন, ‘তিন শূন্যের বিশ্ব’ (শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন নিঃসরণ) গঠনের ধারণা বাস্তবায়ন এবং বিশ্বব্যাপী সামাজিক ব্যবসার বিস্তারে আগের মতোই কাজ চালিয়ে যাবেন।

তিনি আরও উল্লেখ করেন, অধ্যাপক ইউনূসের বর্তমান অগ্রাধিকার আন্তর্জাতিক পরিসরে সামাজিক ব্যবসা এবং মানবকল্যাণমূলক উদ্যোগকে আরও এগিয়ে নেওয়া। তাই রাষ্ট্রপতি হওয়ার বিষয়ে চলমান জল্পনার কোনো ভিত্তি নেই বলে তিনি স্পষ্ট করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *