পু’লিশের ধা’ওয়ায় ছাদ থেকে পড়ে ছাত্রদল নেতা নি’হত…see more

সাভারে পুলিশের অভিযানের সময় পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে মনোয়ারুল হোসেন বকশী (২৯) নামে এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। তবে স্বজনদের অভিযোগ, পুলিশের ধাওয়া খেয়ে ছাদ থেকে পড়ে তিনি নিহত হন।

শুক্রবার (৭ আগস্ট) দুপুরে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে সাভারের বিপিএটিসি স্টাফ কোয়ার্টারের একটি পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন মনোয়ারুল। পরে তার মৃত্যু হয়।

নিহত মনোয়ারুল হোসেন বকশী বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) কর্মচারী জাফরের ছেলে এবং সাভার থানা ছাত্রদলের সহ-সভাপতি ছিলেন।

পুলিশ জানায়, রংপুরের পীরগঞ্জ থানায় দায়ের হওয়া একটি নিখোঁজ ডায়েরির সূত্র ধরে শাহারিয়ার কবির সৌমি ও মিম নামে এক তরুণীকে খুঁজতে বৃহস্পতিবার রাতে সাভারের ওই বাসায় অভিযান চালানো হয়। তবে অভিযানের আগেই তারা বাসা ছেড়ে চলে যান।

পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযানের সময় মনোয়ারুল ছাদে উঠে যান এবং পুলিশও তাকে খুঁজতে সেখানে যায়। একপর্যায়ে তিনি পাঁচতলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে যান। অন্যদিকে, পরিবারের দাবি, পুলিশের ধাওয়া খেয়ে ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে।

প্রতিবেশী রাসেল মনি জানান, রাত ১২টার দিকে পুলিশ ওই বাসায় অভিযান চালায়। তবে মনোয়ারুল হোসেন বকশী ভাগ্নে ও প্রেমিকা ওই বাসায় উপস্থিত ছিল না। তাদের না পেয়ে মনোয়ারুল হোসেন বকশীকে পুলিশ ধাওয়া করেন। পুলিশের ধাওয়া খেয়ে মনোয়ারুল ছাদ থেকে পড়ে যায়। সঙ্গে সঙ্গে উপস্থিত পুলিশরাও ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এরপরে মনোয়ারুলকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুজন শিকদার জানান, রাতে পুলিশ তার ভাগ্নেকে খুঁজতে মনোয়ারুলের বাসায় যায়। এসময় মনেয়ারুল ছাদে গেলে পুলিশ তাকে লক্ষ্য করে ধাওয়া করে। এরপর মনোয়ারুল ছাদ থেকে পড়ে মারা যান।

ঘটনার সময় উপস্থিত সাভার মডেল থানায় উপপরিদর্শক (এসআই) আব্দুল হাইয়ের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোনটি রিসিভ করেননি।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, পীরগঞ্জ থানা পুলিশ রাতে আসামি ধরার জন্য সাভারে এসেছিল। পরে আমাদের অবহিত করলে আমাদের থানা পুলিশের একটি টিমও সঙ্গে গিয়েছিল। কিন্তু পীরগঞ্জ থানা পুলিশ ভবনের ভিতরে আসামি ধরতে গেলে এক যুবক ছাদ থেকে পড়ে নিহত হয়। তবে সাভার মডেল থানা পুলিশ ভবনের নিচে অবস্থান করছিল। এ ঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *