যশোর বোর্ডে ১ম স্থান অর্জন মুহিম হায়দার !
১,২১৯ নম্বর পেয়ে (১৩০০ এর মধ্যে) যশোর শিক্ষা বোর্ডে প্রথম!
এবারের এসএসসি পরীক্ষায় ১,২১৯ নম্বর পেয়ে যশোর শিক্ষা বোর্ডে প্রথম স্থান অর্জন করেছে যশোর জিলা স্কুলের কৃতি শিক্ষার্থী মুহিম হায়দার।
মেধা, পরিশ্রম ও অধ্যবসায়ের অসাধারণ সমন্বয়ে এই অনন্য সাফল্য অর্জন করেছে সে। তার এই গৌরবময় অর্জনে গর্বিত যশোর জিলা স্কুলসহ পুরো যশোরবাসী।
অভিনন্দন চ্যাম্পিয়ন মুহিম হায়দার!
তোমার এই সাফল্যের পথচলা আরও দীর্ঘ হোক, ভবিষ্যতে দেশ ও জাতির জন্য আরও বড় অর্জন বয়ে আনো—এই প্রত্যাশা।