মেসির ১৯ বছরের রে’/কর্ড ভা/ঙলেন আর্জেন্টাইন উ/ইঙ্গার…see more

লিওনেল মেসির ১৯ বছরের পুরোনো রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছেন আর্জেন্টিনার তরুণ উইঙ্গার ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে কনিষ্ঠতম আর্জেন্টাইন হিসেবে হ্যাটট্রিক করার রেকর্ড এখন তার দখলে।

রিয়াল মাদ্রিদ থেকেধারে ফিওরেন্তিনায় যোগ দেওয়া মাস্তান্তুয়োনোর হ্যাটট্রিকে ইতালিয়ান সিরি ‘আ’-তে ভেনেশিয়াকে ৪-২ গোলে হারিয়েছে ফিওরেন্তিনা। ১৯ বছর ২৮ দিন বয়সে হ্যাটট্রিক করে তিনি পেছনে ফেলেছেন মেসিকে।

২০০৭ সালের ১০ মার্চ রিয়াল মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার হয়ে প্রথম হ্যাটট্রিক করেছিলেন মেসি। সেই সময় তার বয়স ছিল ১৯ বছর ২৫৯ দিন। অর্থাৎ মেসির চেয়ে ২৩১ দিন কম বয়সে এই কীর্তি গড়েছেন মাস্তান্তুয়োনো।ফিওরেন্তিনায় যোগ দেওয়ার পর এটিই ক্লাবটির হয়ে মাস্তান্তুয়োনোর প্রথম গোল। ম্যাচের ৩০তম মিনিটে মাত্র ১ মিনিট ৩৮ সেকেন্ডের ব্যবধানে দুই গোল করে দলকে এগিয়ে দেন তিনি। এর মাধ্যমে ফিওরেন্তিনার ইতিহাসে এক ম্যাচে একাধিক গোল করা সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের রেকর্ডও গড়েন এই আর্জেন্টাইন।

ম্যাচের শুরুতে ২২ মিনিটে আকোর অ্যাডামসের গোলে এগিয়ে যায় ভেনেশিয়া। এরপর মাস্তান্তুয়োনোর জোড়া গোলে প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ফিওরেন্তিনা। দ্বিতীয়ার্ধের মাঝপথে মাতেও পেল্লেগ্রিনো গোল করলে ব্যবধান দাঁড়ায় ৩-১।

ম্যাচ শেষ হওয়ার ছয় মিনিট আগে নিজের হ্যাটট্রিক পূরণ করেন মাস্তান্তুয়োনো। শেষদিকে ভেনেশিয়ার অঁতোয়ান এনো একটি গোল শোধ করলেও ফিওরেন্তিনার জয় আটকাতে পারেনি।

এই জয়ে চলতি মৌসুমে সিরি ‘আ’-তে প্রথম পয়েন্টের দেখা পেল ফিওরেন্তিনা। চার ম্যাচ শেষে এক জয়ে ১৫ নম্বরে উঠে এসেছে তারা। অন্যদিকে টানা চার ম্যাচে হেরে ২০ দলের পয়েন্ট তালিকার তলানিতে রয়েছে ভেনেশিয়া।

মাত্র ১৬ বছর বয়সে আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটের সিনিয়র দলে অভিষেক করে আলোচনায় আসেন মাস্তান্তুয়োনো। ২০২৫ সালের জুনে পিএসজিকে পেছনে ফেলে ছয় বছরের চুক্তিতে তাকে দলে ভেড়ায় রিয়াল মাদ্রিদ। তবে সান্তিয়াগো বার্নাব্যুতে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারায় চলতি মৌসুমে তাকে ধারে ফিওরেন্তিনায় পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *