ভিডিও ভাইরাল,‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে কি বাদ পড়ছেন পাভেল?

জনপ্রিয় নাট্যধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে অভিনেতা সাইদুর রহমান পাভেল বাদ পড়ছেন সামাজিক যোগাযোগমাধ্যমে এমন গুঞ্জন ছড়িয়েছে। কয়েকদিন আগে পাভেলের একটি ভিডিও ভাইরাল হওয়ার পরই নতুন করে এ আলোচনা শুরু হয়।

গত ১৭ সেপ্টেম্বর ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পরিচালক কাজল আরেফিন অমি তার ফেসবুক পেজে ধারাবাহিকটির অভিনয়শিল্পীদের একটি তালিকা প্রকাশ করেন। সেখানে নিয়মিত অভিনয়শিল্পীদের নাম থাকলেও পাভেলের নাম দেখা যায়নি। এরপর থেকেই দর্শক-অনুরাগীদের মধ্যে প্রশ্ন উঠেছে, তাহলে কি ধারাবাহিকটি থেকে বাদ পড়ছেন এই অভিনেতা

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে পাভেলের একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওটি নিয়ে নেটিজেনদের মধ্যে নানা ধরনের আলোচনা ও সমালোচনা দেখা যায়। এর পরপরই ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন তালিকায় তার নাম না থাকায় গুঞ্জন আরও জোরালো হয়

তবে পাভেলকে সত্যিই ধারাবাহিকটি থেকে বাদ দেওয়া হয়েছে কি না, সে বিষয়ে এখনো নির্মাতা কাজল আরেফিন অমি কিংবা অভিনেতা পাভেলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে এ মুহূর্তে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জনেই সীমাবদ্ধ রয়েছে।

দীর্ঘদিন ধরেই দর্শকদের কাছে জনপ্রিয় ‘ব্যাচেলর পয়েন্ট’। ধারাবাহিকটির বিভিন্ন চরিত্র ও অভিনয়শিল্পীদের নিয়েও দর্শকদের আগ্রহ রয়েছে। তাই নতুন তালিকায় পাভেলের নাম না থাকায় স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে কৌতূহল।

নতুন পর্বগুলোতে পাভেলকে দেখা যাবে কি না, সেটিই এখন দেখার বিষয়। নির্মাতা বা অভিনেতার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এলে বিষয়টি নিয়ে চলমান গুঞ্জনের অবসান হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *