বাবার কাছ থেকে মেয়েকে ছি’নতাই, মূ’লহোতা গ্রে*প্তার

রাজধানীর উত্তরায় ক্লাস পরীক্ষা শেষে বাবার সঙ্গে বাড়ি ফেরার পথে অপহৃত হওয়া কিশোরীকে (১৪) উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্তদের মধ্যে মূল হোতা লামীন ইসলামকে (১৯) গ্রেপ্তার করা হয়েছে।

ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা মামলা করার পর গাজীপুরের পূবাইল থানাধীন পদহারা বাইদ গ্রামের কফু মার্কেট এলাকায় অভিযান চালিয়ে শুক্রবার (১ মে) দুপুরে লামীনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়।

ভুক্তভোগী কিশোরী উত্তরার একটি গার্লস স্কুলে দশম শ্রেণিতে পড়ে। তার বাড়ি দক্ষিণখান থানায়। আর গ্রেপ্তার লামীন ইসলাম গাজীপুরের কালীগঞ্জ থানার রায়েরদিয়া উলুখোলা গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।

এর আগে গত ২২ এপ্রিল দুপুরে রাজধানীর উত্তরা ৬ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কের মোড় থেকে ওই স্কুলছাত্রীকে জোরপূর্বক অপহরণ করে লামীন ইসলাম।

এ বিষয়ে ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মির্জা তারেক আহমেদ বেগ গণমাধ্যমকে বলেন, ‘ঘটনার দিন ভুক্তভোগী ওই ছাত্রী ক্লাস পরীক্ষা শেষ করে বাবার সঙ্গে বাসায় যাচ্ছিলেন। পথে লামীন ইসলামসহ অজ্ঞাতনামা সাত থেকে আটজন জোরপূর্বক ওই ছাত্রীকে তার বাবার কাছ থেকে অপহরণ করে প্রাইভেট কার যোগে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা পরের দিন (২৩ এপ্রিল) বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।’

তিনি আরও বলেন, ‘তথ্যপ্রযুক্তির সহায়তায় গাজীপুরের পূবাইল থানা এলাকা থেকে অপহরণকারী মূল হোতা লামীন ইসলামকে গ্রেপ্তার করা হয়। সেই সঙ্গে ভুক্তভোগী ওই ছাত্রীকে উদ্ধার করা হয়।’

ডিসি তারেক আহমেদ বলেন, ‘অপহরণের ঘটনায় পলাতক বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। সেই সঙ্গে গ্রেপ্তার হওয়া আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

Author: AdminTushar01

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *