মায়ের স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত হওয়ায় মাকে হ’ত্যা করেন ছেলে। মায়ের ৩টি বিয়ে হয়। ফলে ছেলে জনি তার নানা বাড়িতে অনাদর ও অবহেলায় বড় হয়। মামাতো ভাই-বোন ও বন্ধুদের সবাই তাদের বাবা-মায়ের ভালোবাসা পায় কিন্তু জনি তা পায়না। কারণ তার মা ৩ টি বিয়ে করে সর্বশেষ স্বামীর বাড়িতে থাকে। মায়ের স্নেহ পেতে আকুল হতে থাকে জনির মন। কিন্তু পায়না উপরন্তু নানা বাড়িতে অবহেলা পেতে থাকে নিয়মিত। এরপর তার মনে ক্ষোভ জমতে থাকে। ভাবে তার মায়ের একাধিক বিয়ের কারনেই তার এই অবস্থা। সে না পাচ্ছে মায়ের স্নেহ, না পাচ্ছে বাবার আদর। এই থেকেই কিনা ছোট বেলা থেকেই মায়ের প্রতি তীব্র অভিমান ও ক্ষোভ জমে। ধীরে ধীরে বয়স বাড়ে আর মায়ের প্রতি তার ভালোবাসা কমতে থাকে। একদিন সুযোগ বুঝে জনি(৩০) তার নিজের মাকে কলাবাগানের ধারে নিয়ে হ*ত্যা করে। ঘটনাটি চাঁদপুরের। এই থেকে শিক্ষা নিতে হবে সন্তান জন্ম দেওয়ার পর ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। সন্তান মা-বাবার স্নেহ ভালোবাসা না পেলে অ*মানুষ হয়ে যায় এই ঘটনা তারই প্রমাণ।