দীপ নামের ছেলেরা জীবনে আলো জ্বালানোর আগেই যেন নিজেদের জীবনের আলো নিভিয়ে চলে যায় অতি অল্প বয়সে!
একটা বিষয় লক্ষ করলাম, যারা খুব অল্প সময়ে মানুষের কাছে অনেক পরিচিতি লাভ করে, তারা যেন অচিরেই হারিয়ে যায়!
বাচ্চাটার আধো আধো গলায় কাকার সঙ্গে সুর মিলিয়ে গান গাওয়া দেখলে যে কারও মুখে হাসি ফুটে উঠত। কী মিষ্টি ছিল তার সেই ছোট্ট কণ্ঠ, কী মায়া ছিল তার সরল মুখটায়! সামাজিক যোগাযোগমাধ্যমেও সে হয়ে উঠেছিল মোটামুটি পরিচিত একটি মুখ।
অথচ আজ সেই ছোট্ট শিশুটি আর নেই! পানিতে ডু//বে সেও মিশে গেল প্রকৃতির সঙ্গে।
যে বয়সে তার হেসে-খেলে বেড়ানোর কথা, যে বয়সে আরও কত গান গাওয়ার কথা, সেই বয়সেই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেল সে।
হায় রে নিয়তি! হায় রে পুকুর, হায় রে পানি! একটি ছোট্ট প্রাণের সঙ্গে যেন থেমে গেল কত হাসি, কত স্বপ্ন আর কত মায়া! ![]()
ভালো থাকিস ওপারে, ছোট্ট দীপ। তোর সেই মিষ্টি কণ্ঠ আর নিষ্পাপ হাসি হয়তো অনেক দিন মানুষের মনে থেকে যাবে বাবা ![]()
পানির থেকে আপনাদের বাচ্চাগুলো নিরাপদে থাকুক। একটু দেখে শোনে রাখুন। বাচ্চারা পানি কি আ”গুন কি যদি চিনতো তো এমন দূর্ঘটনার স্বীকার আমরা হতাম না।