পাবনার আতাইকুলিয়ায় বিএনপির দুই নেতাকে গুলি করে হ%%ত্যা।
এগুলো সবই আজকের খবর। সংবাদমাধ্যমে প্রকাশিত খবরগুলো দেখেই এসব ঘটনা জানতে পারলাম। সংবাদমাধ্যমে যেসব ঘটনা উঠে আসছে, তার বাইরেও তো প্রতিদিন অসংখ্য ঘটনা ঘটছে, যেগুলো হয়তো আমাদের জানাই হচ্ছে না!
অথচ দেশের প্রধানমন্ত্রী বলছেন, আম তারেক নিয়ে সমালোচনা না করে দেশের সমস্যা নিয়ে কথা বলতে।
আমি বুঝতে পারছি না, এই হ%%ত্যাকাণ্ডগুলো কি দেশের সমস্যা নয়? মানুষের জীবনের নিরাপত্তা কি দেশের সমস্যা নয়? ঘর থেকে বের হয়ে সুস্থভাবে আবার ঘরে ফিরতে পারার নিশ্চয়তা কি দেশের সমস্যা নয়?
রাজনৈতিক সমালোচনা বাদ দিয়েও যদি এসব বাস্তব ঘটনা নিয়ে কথা না বলি, তাহলে দেশের সমস্যা নিয়ে কথা বলব কীভাবে?
আপনারাই বলুন, একজন সাধারণ নাগরিকের জীবনের নিরাপত্তার চেয়ে বড় সমস্যা আর কী হতে পারে?
আমরা কোনো রাজনৈতিক দলের অন্ধ সমর্থক হয়ে নয়, সাধারণ মানুষ হিসেবে শুধু এটুকুই জানতে চাই৷ দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা কি সরকারের দায়িত্ব নয়? 