হোটেলে খেতে গিয়ে নাজেহাল প’লাতক আ.লীগ নেতা রেজাউল, পা’লিয়ে যান হাছান মাহমুদ…see more

পতিত স্বৈরশাসক শেখ হাসিনার দোসর শ. ম রেজাউল করিম নাজেহাল হয়েছেন লন্ডনে। শেখ হাসিনার পলায়নের পর বাংলাদেশ থেকে পালিয়ে ভারত হয়ে লন্ডনে যান রেজাউল করিম। তাকে পেয়ে লন্ডনে নাজেহাল করেছেন ছাত্রদলের সাবেক সহসভাপতি শফিকুল ইসলাম রিবলু।

বুধবার পশ্চিম লন্ডনের এলপোট লান্ড এলাকায় আনান সেন্টারে রেস্টুরেন্টে তাকে পেয়ে ছাত্রদল নেতার নেতৃত্বে ১০-১২ জন ওই হোটেলে উপস্থিত হন। পরে তাকে খুনি, দুর্নীতিবাজ বলে সম্বোধন করলে শ ম রেজাউল করিম অসহায়ের মতো তাকিয়ে থাকেন। অবশ্য তিনি অন্যান্য লোকজনের সহায়তায় পালিয়ে যান। এর আগে একই জায়গা থেকে পালিয়ে আত্মরক্ষা করেন পলাতক আরেক মন্ত্রী হাছান মাহমুদ।

রেস্টুরেন্টে ভিডিতে দেখা যায়, শ ম রেজাইল করিম বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হন। দেশে গুম-খুন করেছেন, ইলিয়াস আলী নেই, চৌধুরী আলম নেই, শত শত ছাত্র-জনতাকে হত্যা করেছেন, দুর্নীতি করে লন্ডনে পালিয়েছেন, উত্তর দিন- এমন প্রশ্নবাণে জর্জরিত হন তিনি। তবে, শ ম রেজাউল করিম কোনো উত্তর না দিয়ে বসে থাকেন।

এ বিষয় ছাত্রদল নেতারা বলেন, ‘আমরা খবর পেয়ে পশ্চিম লন্ডনের আনান সেন্টারের রেস্টুরেন্টে যাই। ফ্যাসিস্টের দোসর দেশ থেকে টাকা লুটপাট করে লন্ডনে পালিয়েছে। তাকে শেখ হাসিনার সাথে থেকে গুম, হত্যা, এনসিপি, বিএনপিসহ সাধারণ জনগণকে হত্যার বিষয়ে প্রশ্ন করলে সে কোনো উত্তর দিতে পারেনি। পরে কতিপয় লোকের সহায়তায় পালিয়ে যায়।’ তিনি আরও বলেন, কিছুদিন আগে সাবেক মন্ত্রী হাসান মাহমুদকে পেয়েছি। তাকে ধরার পর সেও পালিয়েছে।News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *