চাকুরীর কথা বলে টাকা নিলো, দিতে পারবেনা দেখে চাকরী প্রার্থীর মাকে বিয়ে, ঝামেলা শেষ এইবার ছেড়ে দেয়া। চাকরি দেওয়ার নামে ১৭ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ! এরপর মামলার ঝামেলা এড়াতে প্রার্থীর মাকে গোপনে বিয়ে, ৬ বছর সংসার করার পর আবার তালাক! এবার স্ত্রী মর্যাদা ও পাওনা টাকার দাবিতে স্কুলের প্রধান শিক্ষকের অফিসের সামনে আমরণ অনশনে বসলেন সেই নারী! গাইবান্ধার পিয়ারপুর এলাকায় ঘটে যাওয়া এই ঘটনায় তোলপাড় শুরু হয়েছে পুরো এলাকায়। অভিযুক্ত পিয়ারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুস্তম আলী মন্ডলের বিরুদ্ধে অভিযোগ, চাকরির প্রলোভন দেখিয়ে দফায় দফায় বিপুল টাকা নেন তিনি। চাকরি না দিয়ে নানা টালবাহানা করতে থাকেন। পরে আইনি ঝামেলা এড়াতে ওই নারীকে গোপনে বিয়ে করেন বলেও অভিযোগ উঠে। ভুক্তভোগীর দাবি, দীর্ঘ ৬ বছর সংসার করার পর হঠাৎ করেই তাকে তালাক দেওয়া হয়। এরপর আর কোন উপায় না দেখে স্ত্রী মর্যাদা অথবা পাওনা টাকা ফেরতের দাবিতে স্কুলে গিয়ে অনশনে বসেন তিনি। খবর ছড়িয়ে পড়তেই স্কুল প্রাঙ্গণে ভিড় করেন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায় প্রশাসন ও পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। একজন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধে এমন অভিযোগে হতবাক স্থানীয়রা।