ঠাকুরগাঁও-১ উপনি’/র্বাচন: বিএন’পির মনোনয়ন ফরম নি’লেন মি’/র্জা ফ’খরুলের ছোট ভাই…see more

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম নিলেন মির্জা ফখরুলের ছোট ভাই

ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ পিএম

বেঙ্গল মিডিয়া করপোরেশন লিমিটেড,১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ

শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে তার পক্ষে এই ফরম উত্তোলন করা হয়।

মির্জা ফয়সাল আমিনের পক্ষে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী। তিনি জানান, দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার ও দলের সংগঠক হিসেবে মির্জা ফয়সাল আমিন তৃণমূলের আস্থাভাজন। দল তাকে চূড়ান্ত মনোনয়ন দিলে তিনি বিপুল ভোটে জয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু

উল্লেখ্য, ঠাকুরগাঁও জেলা বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন মির্জা ফয়সাল আমিন। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অনুজ (ছোট ভাই)।

ট্যাক্সের হিসাব আছে, ডাস্টবিনের ময়লা সরানোর হিসাব নেই

পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের বিভিন্ন স্থানে প্রায় এক কোটি টাকা ব্যয়ে ২৬১টি ডাস্টবিন স্থাপন করা হয়েছিল। তবে এসব ডাস্টবিনের অনেকগুলো এখন অকেজো। নিয়মিত ময়লা অপসারণ না করায় ডাস্টবিনের চারপাশে জমছে আবর্জনা।

খাবারে চেতনানাশক মিশিয়ে দুই বাড়িতে চুরি, ৩ শিশুসহ হাসপাতালে ১০

বরিশালের বাকেরগঞ্জে রাতের আঁধারে খাবারের সঙ্গে বা স্প্রে মাধ্যমে চেতনানাশক প্রয়োগ করে দুই পরিবারের ১০ জন সদস্যকে অসুস্থ করে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

উপকূলে নবায়নযোগ্য জ্বালানির সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার দাবি

উপকূলীয় অঞ্চলের জন্য নবায়নযোগ্য জ্বালানি নিয়ে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়নের দাবি জানিয়েছে পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনসহ ৪২টি নাগরিক ও সামাজিক সংগঠন।

বিস্কুট দেওয়ার কথা বলে শিশুকে ডেকে নিয়ে ধ/র্/ষ/ণ

সুনামগঞ্জের তাহিরপুরে বিস্কুট দেওয়ার কথা বলে পাঁচ বছর বয়সী এক শিশুকে ডেকে নিয়ে ধ/র্/ষ/ণে/র অভিযোগ উঠেছে।

সড়ক ভেঙে উঠে এসেছে মাটি, তাতে ফলেছে ধান

দীর্ঘ পাকা সড়ক ভেঙে চৌচির, জায়গায় জায়গায় খানাখন্দ; যানবাহন পার হতে গিয়ে চালক-যাত্রীদের ভোগান্তি হয়ে উঠেছে নিয়মিত চিত্র। এসবের মাঝেও হাসি-তামাশার খোরাক যোগাচ্ছে সড়কের মাঝে বাতাসে দোল খেতে থাকা পাকা ধানের শীষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *