চল্লিশ বছরের প্রেম, ৩৭ বছরের বিবাহিত জীবন! তবুও সংসার টিকিয়ে রাখার লড়াইটা যেন একাই করে গেলেন সুনীতা আহুজা! 
মাত্র ১৮ বছর বয়সে গোবিন্দাকে বিয়ে করে নিজের ক্যারিয়ার, স্বপ্ন—সবকিছুর চেয়ে সংসারকে বড় করে দেখেছিলেন। স্বামী, সন্তান আর শ্বশুরবাড়ির জন্য নিজেকে উজাড় করে দিয়েছেন। তবুও কি পেয়েছেন কাঙ্ক্ষিত ভালোবাসা আর সম্মান?
সুনীতার জীবন যেন মনে করিয়ে দেয়, একজন নারী যতই সংসারী হোন, একা হাতে সংসার টিকিয়ে রাখা যায় না। সম্পর্ক টিকিয়ে রাখতে দুজনেরই ভালোবাসা, বিশ্বস্ততা আর দায়িত্ববোধ প্রয়োজন।
আমরা শুধু বলি—
“সংসার সুখী হয় রমণীর গুণে”
অথচ ভুলে যাই—
“গুণবান পতি যদি থাকে তার সনে!”
আজ সুনীতা নিজের পরিচয়ে বাঁচতে শিখেছেন। তিনি আর শুধু কারও স্ত্রী নন, তিনি সুনীতা আহুজা—একজন স্বতন্ত্র নারী। 
সুনীতা, নিজের মতো করে বাঁচুন। কারণ সংসার বাঁচানোর চেয়েও নিজের আত্মসম্মান বাঁচানো কম গুরুত্বপূর্ণ নয়।