৫ বার জে’ল খেটেছেন, কিন্তু ক্ষমতার লো’ভে কোনোদিন তেলবাজি করেননি।

৫ বার জেল খেটেছেন, কিন্তু ক্ষমতার লোভে কোনোদিন তেলবাজি করেননি।

চার দশক ধরে সংসদের রাজনীতিতে থাকা একজন পোড়খাওয়া মানুষ মেজর হাফিজ উদ্দিন আহমদ। এত দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি শুধু অভিজ্ঞতাই অর্জন করেননি, অর্জন করেছেন সততা, ব্যক্তিত্ব আর মানুষের শ্রদ্ধা।

আজ সংসদে তিনি বললেন, স্পিকারের দায়িত্বে থাকার কারণে নিজের এলাকা ভোলার সমস্যা নিয়ে সরাসরি কথা বলতে পারেন না। কিন্তু তাই বলে মানুষের কষ্ট তিনি ভুলে যাননি। এই একটি বাক্যই বুঝিয়ে দেয় পদ নয়, দায়িত্বই একজন মানুষকে বড় করে।

৪০ বছরের সংসদীয় জীবনের পরও তিনি দৃঢ় কণ্ঠে বলতে পারেন “কোনোদিন একটি কানাকড়িও খাইনি।”

আজকের তেলবাজি আর ব্যক্তিপূজার রাজনীতিতে এমন কথা বলার সাহস সবার থাকে না।

আজ তিনি যেমন প্রধানমন্ত্রীর একটি ইতিবাচক উদ্যোগের প্রশংসা করেছেন, তেমনি বিরোধী দলের গঠনমূলক আলোচনারও স্বীকৃতি দিয়েছেন। এটাই একজন সত্যিকারের নিরপেক্ষ স্পিকারের পরিচয় যিনি ব্যক্তি বা দলের নয়, সত্যের পাশে দাঁড়ান।

দলমতের ঊর্ধ্বে উঠে মেরুদণ্ড সোজা রেখে রাজনীতি করা মানুষ আজ সত্যিই বিরল।

ভালো থাকবেন, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম৷ আপনার মতো মানুষের কারণেই রাজনীতির প্রতি মানুষের আস্থা এখনো পুরোপুরি হারিয়ে যায়নি ❤

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *