গুগলে ‘চোরের দলের ফুটবল খেলা কবে’ সার্চ করলেই যা দেখাচ্ছে……see more

গুগলে ‘চোরের দলের ফুটবল খেলা কবে’ লিখে সার্চ করলে যে তথ্য দেখাচ্ছে তা রীতিমতো ভাইরাল এখন। ব্যবহারকারীরা গুগলে লেখাটি সার্চ করলেই সামনে চলে আসছে আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সেমিফাইনাল ম্যাচের তথ্য। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এটি গুগলের কোনো আনুষ্ঠানিক নামকরণ নয়। বরং সামাজিক যোগাযোগমাধ্যমে বিপুল সংখ্যক ট্রোল পোস্ট, ভিডিও, মিম ও ক্যাপশনে আর্জেন্টিনা দলকে ব্যঙ্গ করে ‘চোরের দল’ শব্দটি ব্যবহার করা হয়েছে। ফলে গুগলের সার্চ অ্যালগরিদম ওই কিওয়ার্ডের সঙ্গে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের সম্পর্ক খুঁজে পাচ্ছে এবং সংশ্লিষ্ট সার্চ ফলাফল দেখাচ্ছে।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে ফ্লাইওভার থেকে মর*দেহ উদ্ধার, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

গুগলে মেসির নাম সার্চ করলেই চমকে যাবেন
এই ট্রোলের পেছনে রয়েছে ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত একটি ম্যাচ। ১৯৮৬ সালের ২২ জুন মেক্সিকো সিটির অ্যাজটেকা স্টেডিয়ামে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ২-১ গোলে ইংল্যান্ডকে হারায়। সেই ম্যাচে কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা প্রথমে বিতর্কিত ‘হ্যান্ড অব গড’ গোল করেন, যেখানে তিনি হাত দিয়ে বল জালে পাঠিয়েছিলেন।

আরও পড়ুনঃ  বিএনপি-জামায়াত তু*মুল সং*ঘর্ষ, আ*হত অনেকে

এরপর তিনি প্রায় অর্ধেক মাঠ ড্রিবল করে করেন ইতিহাসের অন্যতম সেরা গোল, যা ‘গোল অব দ্য সেঞ্চুরি’ নামে পরিচিত। সেই বিতর্কিত গোলের জেরে আজও প্রতিপক্ষ সমর্থকদের একটি অংশ আর্জেন্টিনাকে ব্যঙ্গ করে বিভিন্ন নামে উল্লেখ করে।

বিশ্বকাপ ২০২৬-এ আবারও সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ফলে ৪০ বছর আগের সেই ঐতিহাসিক ম্যাচ ও বিতর্ক নতুন করে আলোচনায় এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য ট্রোল, মিম ও পোস্ট ভাইরাল হওয়ার কারণে ‘চোরের দলের খেলা কবে’ সার্চটিও দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে।

আরও পড়ুনঃ  নারী পর্যটকের আপত্তিকর ভিডিও ধারণ, বাংলাদেশি পর্বতারোহী তমাল নেপালে আটক

তবে মনে রাখতে হবে ‘চোরের দল’ কোনো সরকারি বা ফিফার স্বীকৃত নাম নয়। এটি কেবল সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহৃত একটি ব্যঙ্গাত্মক শব্দ, যা ভাইরাল কনটেন্টের প্রভাবে গুগলের সার্চ ফলাফলেও উঠে এসেছে। মূলত বিশ্বকাপে খেলা অন্যান্য দেশের ফুটবল দলের সমর্থকদের একটি মজার ট্রল এটি। তাই এটি কোনো ইতিহাস বা ব্যক্তিগত বলে ধরে নেওয়া ঠিক হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *