বিশ্বকাপে একবারই দেখা হয়েছিল আর্জেন্টিনা-স্পেনের, ৬০ বছর আগের সেই ম্যাচ জিতেছিল কে

একদিকে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অন্যদিকে ইউরোপসেরা স্পেন। ফুটবল ইতিহাসের অন্যতম এই দুই পরাশক্তি ২০২৬ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হওয়ার অপেক্ষায়। তবে টুর্নামেন্টের মঞ্চে তাদের লড়াইয়ের ইতিহাস খুবই সংক্ষিপ্ত। বিশ্বকাপের দীর্ঘ পথচলায় এই দুই দল এখন পর্যন্ত মাত্র একবারই একে অপরের মুখোমুখি হয়েছে।

ঘটনাটি ছিল আজ থেকে প্রায় ৬০ বছর আগের। ১৯৬৬ সালের ইংল্যান্ড বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে প্রথমবারের মতো মুখোমুখি হয়েছিল এই দুই দেশ। টানটান উত্তেজনার সেই ম্যাচে স্পেনকে ২-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা।

ম্যাচটিতে আর্জেন্টিনার জয়ের নায়ক ছিলেন স্ট্রাইকার লুইস আর্তিমে, যিনি একাই করেছিলেন দুটি গোল। অন্যদিকে স্পেনের হয়ে একমাত্র গোলটি করেছিলেন কিংবদন্তি মিডফিল্ডার পির্রি। তবে সেই আসরে দুই দলের কেউই শিরোপার দেখা পায়নি; স্পেন গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল এবং আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছিল।

বিশ্বকাপে ২১ রেকর্ডের মালিক মেসি, অপেক্ষায় আরও নতুন ইতিহাস
দীর্ঘ ছয় দশক পর আবারও বিশ্বকাপের মঞ্চে দেখা হতে যাচ্ছে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। তবে এবার আর গ্রুপ পর্বের লড়াই নয়, সরাসরি শিরোপা জয়ের লড়াই। আগামী ১৯ জুলাই বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ফাইনাল ম্যাচ।

পরিসংখ্যান অনুযায়ী, সব প্রতিযোগিতা মিলিয়ে দুই দলের লড়াই বেশ ভারসাম্যপূর্ণ—১৪টি লড়াইয়ের মধ্যে দুই দলই জিতেছে ৬টি করে ম্যাচ (বাকি ২টি ড্র)। তাই এবারের ফাইনালটি শুধু শিরোপার লড়াই নয়, বরং মুখোমুখি লড়াইয়ে এগিয়ে যাওয়ার এক মোক্ষম সুযোগও বটে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *