দি’ল্লিতে বি’ক্ষোভে অংশ নিতে গিয়ে আ’টক রাহুল গান্ধীসহ বি’রোধী নেতারা…see more

ভারতের রাজধানী দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহারের প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচির চেষ্টা করলে বিরোধী জোটের বেশ কয়েকজন শীর্ষ নেতাকে আটক করেছে দিল্লি পুলিশ।

মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় আটক হওয়া নেতাদের মধ্যে ছিলেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। পুলিশ তাদের একটি বাসে তুলে ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়।

এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রধানমন্ত্রী বাসভবন ও লোককল্যাণ মার্গকে উচ্চ নিরাপত্তাসম্পন্ন এলাকা উল্লেখ করে সেখানে কোনো ধরনের বিক্ষোভ বা অবস্থান কর্মসূচি না দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। তবে সেই আহ্বান উপেক্ষা করে বিরোধী দলগুলোর সংসদ সদস্য ও নেতারা প্রধানমন্ত্রীর বাসভবনের কাছাকাছি অবস্থান কর্মসূচির প্রস্তুতি নেন।

বিক্ষোভের আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে রাহুল গান্ধী শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে দেশবাসীকে আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের ওপর হামলা দেশের প্রতিটি পরিবারের ওপর আঘাতের সমান এবং তাদের ন্যায্য দাবির প্রতি সমর্থন জানাতে সবাইকে এগিয়ে আসা উচিত।

রাহুল গান্ধীর ওই আহ্বানের পর থেকেই প্রধানমন্ত্রী আবাসের আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। পরে বিরোধী নেতারা সেখানে অবস্থান নেওয়ার চেষ্টা করলে দিল্লি পুলিশ তাদের আটক করে এবং কর্মসূচি ভণ্ডুল করে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *