বেকিং: প’দত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান…see more

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার পদত্যাগ করেছেন। সাম্প্রতিক সময়ে প্রবেশিকা পরীক্ষায় অনিয়ম, বিশেষ করে NEET-UG পরীক্ষা নিয়ে বিতর্ক এবং দেশজুড়ে চলমান শিক্ষার্থী বিক্ষোভের প্রেক্ষাপটে তিনি এই সিদ্ধান্ত নেন।

নিজের পদত্যাগপত্রে ধর্মেন্দ্র প্রধান বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ যেন দীর্ঘ রাজনৈতিক ও আইনি জটিলতায় ক্ষতিগ্রস্ত না হয় এবং চলমান পরিস্থিতির অপব্যবহার কেউ করতে না পারে—সেই বিবেচনায় তিনি প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

গত কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন শহরে শিক্ষার্থীরা পরীক্ষা-সংক্রান্ত অনিয়মের অভিযোগে আন্দোলন করে আসছিলেন। আন্দোলনকারীরা জবাবদিহি ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে বিক্ষোভ চালিয়ে যান।

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর ভারতের শিক্ষা মন্ত্রণালয়ের নতুন নেতৃত্ব কে নেবেন এবং সরকার শিক্ষা খাতে কী ধরনের পদক্ষেপ নেবে, সেদিকে এখন সবার নজর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *