গাড়ির ধাক্কায় প্রাণ গেল আমির হামজার

স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি স্কুল ফিডিং কর্মসূচিতে ব্যবহৃত খাদ্যসামগ্রী বহনকারী একটি লেগুনা গাড়ির ওপর উঠে খেলছিল আমির হামজা। এ সময় চালক অসাবধানতাবশত গাড়িটি চালিয়ে দিলে শিশুটি নিচে পড়ে যায়। পরে গাড়ির চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয় সে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বামন্দীর একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *