ইসলামী ব্যাংকের প্রশাসক প্রত্যাহার

এক্সিম ব্যাংকের পর এবার সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি-এর প্রশাসক প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) ব্যাংকটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনিরুজ্জামান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাংলাদেশ ব্যাংক ব্যাংকটির প্রশাসক প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। তবে এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের আনুষ্ঠানিক প্রজ্ঞাপন বা বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

প্রজ্ঞাপন প্রকাশিত হলে প্রশাসক প্রত্যাহারের কারণ এবং পরবর্তী ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত জানা যাবে। মনিরুজ্জামান আরও জানান আজই তার শেষ কর্মদিবস ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *