ভোলার মনপুরা উপজেলায় বন্ধুর বাড়িতে ঢুকে তার স্ত্রীকে ছুরির মুখে জিম্মি করে ধর্ষণের অভিযোগে এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৭ আগস্ট) দুপুরে ভুক্তভোগী মনপুরা থানায় তানজিলসহ অজ্ঞাত আরও একজনকে আসামি করে মামলা দায়ের করেন। এর আগে বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে চরগোয়ালিয়া গ্রামের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
গ্রেফতার মো. তানজিল (২৬) উপজেলার ৩ নম্বর উত্তর সাকুচিয়া ইউনিয়নের চরগোয়ালিয়া গ্রামের বাসিন্দা। তিনি উত্তর সাকুচিয়া ইউনিয়ন ছাত্রদলের একজন নেতা।
মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগীর স্বামী বাজারে থাকার সুযোগে তার ঘনিষ্ঠ বন্ধু তানজিল কৌশলে বাড়িতে প্রবেশ করেন। পরে গৃহবধূর গলায় ছুরি ধরে হত্যার ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর তিনি পালিয়ে যান।
এজাহারে আরও উল্লেখ করা হয়, রাত সাড়ে ১২টার দিকে ভুক্তভোগীর স্বামী বাড়ি ফিরে ঘটনার বিষয়টি জানতে পারেন। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশকে খবর দেওয়া হলে অভিযান চালিয়ে তানজিলকে গ্রেফতার করা হয়।
ভুক্তভোগীর স্বামী বলেন, ‘সে আমার ঘনিষ্ঠ বন্ধু ছিল। বন্ধুত্বের বিশ্বাস ভেঙে সে এমন জঘন্য কাজ করেছে। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম বলেন, ধর্ষণ মামলায় গ্রেফতার অভিযুক্তকে আদালতের মাধ্যমে ভোলা জেলা কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগীকে ফরেনসিক ও ডিএনএ পরীক্ষার জন্য ভোলা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, মামলার তদন্ত চলছে। এ ঘটনায় অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তাও খতিয়ে দেখা