বেশ কয়েক সপ্তাহ ধরে বিরাট রদবদল ঘটছে টার্গেট রেটিং পয়েন্ট বা টিআরপি তালিকায়। জুলাই মাসেই শুরু হয়েছে একগুচ্ছ নতুন বাংলা ধারাবাহিক। আর সেখানেই একে অপরকে টেক্কা দিতে উঠেপড়ে লেগেছে বিভিন্ন বিনোদন চ্যানেল গুলি। কারণ এইসব ধারাবাহিকের ভাগ্য থাকে টিআরপির হাতেই।
বাংলা টেলিভিশনের পর্দায় এখন চরম উত্তেজনা রয়েছে। আর সব সিরিয়ালের একটাই লক্ষ্য, টিআরপি তালিকায় ভালো ফল করা। জুলাই মাসের চলতি সপ্তাহেও বিরাট রদবদল হয়েছে টিআরপি তালিকায়। বেশ কিছুদিন পিছিয়ে থাকার পর অবশেষে নিজের পুরনো ফর্মে ফিরেছে স্টার জলসা। এক নজরে দেখে নেওয়া যাক সেরা দশের তালিকায় রয়েছে কোন কোন সিরিয়াল।
এবার ধামাল দেখিয়ে সেরার সেরা শিরোপা ছিনিয়ে নিয়েছে পর্ণা। দুষ্টু লোকেদের উচিত শিক্ষা দিয়ে দর্শকের মন জয় করে নিয়েছে। এমনকি সৃজনের গলায় পরিয়ে দিয়েছে মালা! আর তাতেই ভরপুর ভালোবাসা দিয়েছেন দর্শক। ৭.১ রেটিং নিয়ে এই সপ্তাহের বেঙ্গল টপার নিঁ ফুলের মধু। একই সঙ্গে শুরুর পর থেকে টিআরপি তালিকায় প্রথম পাঁচে দাপট দেখিয়েছে ফুলকি। এই সপ্তাহেও যুগ্ম ভাবে শীর্ষস্থান দখল করে রেখেছে এই ধারাবাহিক। এদিকে চলতি সপ্তাহে নিজের স্থান পুনরুদ্ধার করেছে স্টার জলসা। সবথেকে বড় রেকর্ড করেছে শুভ বিবাহ। ধারাবাহিক শুরু হয়েছে কিছুদিন। আর তাতেই টিআরপি তালিকায় প্রথম থেকেই সেরা ৫-এ জায়গা ধরে রেখেছে সোনামণি আর হানি বাফনার এই সিরিয়াল।