প্রধানমন্ত্রীর গাড়ির এত কাছে কীভাবে পৌঁছে গেলেন এই যুবক? গাড়িবহরের নিরাপত্তা ভেঙে মোটরবাইক নিয়ে ঢুকে পড়া সেই মুবিন এবার ৫ দিনের রিমান্ডে!
গত শনিবার বিকেলে ফার্মগেটের খামারবাড়ি এলাকায় ঘটে চাঞ্চল্যকর ঘটনাটি। প্রধানমন্ত্রী তারেক রহমান যখন খামারবাড়ির কেআইবি মিলনায়তনে যাচ্ছিলেন, ঠিক তখনই হেলমেট পরা এক যুবক কড়া নিরাপত্তা বেষ্টনী ভেঙে মোটরবাইক নিয়ে প্রধানমন্ত্রীর চলন্ত গাড়ির একেবারে কাছে চলে যান!
ভিডিওতে দেখা যায়, গাড়ির জানালার দিকে হাত নাড়িয়ে সালাম দেওয়ার চেষ্টা করছেন তিনি। মুহূর্তেই বিষয়টি নিয়ে শুরু হয় তীব্র আলোচনা।
ঘটনার পর ওই যুবককে ঘটনাস্থল থেকেই আটক করে পুলিশ। তার নাম মহিবুল্লাহ মুবিন ওরফে মুবিন মাঝি (৩০)। এ ঘটনায় তেজগাঁও থানায় তার বিরুদ্ধে স-ন্ত্রা-সবিরোধী আইনে মামলা করা হয়েছে।
মুবিনের গ্রামের বাড়ি বরিশালের বাবুগঞ্জে এবং ঢাকায় তিনি রাইড শেয়ারিং করতেন। পুলিশের প্রাথমিক তদন্তে তার ফেসবুক আইডি ঘেঁটে ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার তথ্য পাওয়ার কথা বলা হয়েছে।
মুবিন একটা সময় ছাত্রলীগ করতো৷ তারপর সে দেশে রাইড শেয়ারিং কাজ করে সংসার চালায়৷ আরো মজার তথ্য হলো মুবিনের বাপ চাচারা সবাই আবার বিএনপির স্থানীয় নেতা৷
মুবিন যাই করুক বা তার বাবা চাচারা যে দল করুক সে যেটা করছে সেটা অবশ্যই ভুল কাজ করছে কারণ প্রধানমন্ত্রীর নিরাপত্তাটাও দরকার কিন্তু তাই বলে পাঁচদিনের রিমান্ডে দিবে?
আমি জানিনা মুবিনের আসলে উদ্দশ্য কি ছিলো৷ তবে দেখলাম মুবিন পুলিশের সাথে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেছিল৷ বাহিরে মুবিনের বাচ্চা স্ত্রী কান্না করতেছিল৷
আপনার কি মনে হয়! মুবিনকে স-ন্ত্রা-সবিরোধী মামলা ও পাঁচদিনের রিমান্ড দেয়া ঠিক হইছে?