ইনি, ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বাংলাদেশ সে’নাবা’হিনীর একজন বি’শিষ্ট ক’/র্মক’র্তা।ঢাকা মেডিকেল

ইনি, ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বাংলাদেশ সেনাবাহিনীর একজন বিশিষ্ট কর্মকর্তা।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। ঢাকা মেডিকেলের ভেতরের অবস্থা তো আমরা কমবেশি সবাই জানি। কিন্তু ডিরেক্টর স্যার যেভাবে নিজে গিয়ে রেইড দিলেন, সেটা জাস্ট দেখার মতো ছিলো!
ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান স্যার দায়িত্ব নেওয়ার পর থেকেই অন্যায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে চলছেন। উনি এসি রুমে বসে ফাইল সাইন করার লোক নন, নিজে মাঠে নেমে অনিয়ম উপড়ে ফেলার আসল হিরো! আর উনার সেই রূপই দেখলো ঢামেকের বাটপার সিন্ডিকেট। স্যার নিজেই আকস্মিক অভিযানে বের দালালদের খেল খতম করে দিয়ে আসলেন। 🫡
হাসপাতালের ভেতরে এক মহিলাকে দেখা গেল হুইলচেয়ার নিয়ে ঘুরঘুর করতে। স্যার দূর থেকে লক্ষ্য করে নিজেই তাকে থামিয়ে জেরা শুরু করলেন। ব্যস! দুই মিনিটের ইন্টারোগেশনেই মহিলার মুখ শুকিয়ে কাঠ! জানা গেল, সে কোনো রোগীর আত্মীয় না, বরং অসহায় রোগীদের ভুল বুঝিয়ে বাইরের প্রাইভেট ক্লিনিকে পাচার করার এক ওস্তাদ দালাল। স্যার এক সেকেন্ডও সময় নষ্ট না করে তাকে অন দ্য স্পট অ্যারেস্ট করিয়ে পুলিশের হাওয়া খেতে পাঠিয়ে দিলেন!
এরপর, ওয়ার্ডে ঢুকে তো স্যারের চোখ চড়কগাছ! আসল রোগী বেচারা নিচে বা কষ্টে আছে, আর সরকারের দেওয়া দামি বেডে পা তুলে আরামে ঘুমাচ্ছেন সুস্থ-সবল রোগীর আত্মীয়রা! কী এক আজব মগের মুল্লুক! স্যার নিজে কড়া অ্যাকশন নিয়ে এদের কান ধরে বেড থেকে নামালেন এবং ওয়ার্ড ইনচার্জদের আচ্ছা মতো ঝাড়লেন।
ডাক্তার, নার্স হোক বা ওয়ার্ড বয় ডিউটি টাইমে কোনো রকমের ফাইজলামি বা সাধারণ মানুষকে হয়রানি করা যে বরদাশত করা হবে না, সেটা স্যার উনার চাবুকের মতো কথায় বুঝিয়ে দিয়েছেন।
কিন্তু যেই অফিসার এত কষ্ট করে ঢামেককে সোজা করার মিশন নিলেন, দালাল বদমায়েশের বুক কাঁপিয়ে দিলেন, তাকেই হুট করে সেপ্টেম্বর ২০২৬-এর শুরুতে প্রজ্ঞাপন জারি করে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হলো!
হ্যাঁ, তাকে ঢামেক থেকে সরিয়ে দেওয়া হয়েছে….🙂
এখন প্রশ্ন হলো, এই সৎ আর কড়া অফিসারের বিদায়ের পেছনে কোনো সিন্ডিকেটের হাত নেই তো? উনার মতো ডিরেক্ট অ্যাকশন নেওয়া মানুষকে কেন সরিয়ে দেওয়া হলো, সেই জবাব কি জনগণ পাবে?
তবে, নতুন ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেন সাহেবকে স্পষ্ট বলে রাখছি, আসাদুজ্জামান স্যার যে স্ট্যান্ডার্ড সেট করে গেছেন, তার থেকে এক চুল এদিক-ওদিক হলে কিন্তু সাধারণ মানুষ ছেড়ে কথা বলবে না! ঢামেকে কোনো দালালি আর ফাইজলামি সহ্য করা হবে না!
আর স্যালুট ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান স্যার! ঢামেকে আপনার এই ডিরেক্ট অ্যাকশন আজীবন মনে রাখবে….. 🫡

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *