এই ইনফ্লুয়েঞ্জা আপাকে কদিন আগে দেখলাম…see more

এই ইনফ্লুয়েঞ্জা আপাকে কদিন আগে দেখলাম পোস্ট দিয়ে জানাচ্ছেন উনি স্যাড, কারণ তার বয়ফ্রেন্ড নাকি তার সাথে চিট করছে! 😭
ভাবলাম, যাক! এবার হয়তো আপা শিক্ষা নেবেন, সম্পর্ক থেকে বের হয়ে নিজের জীবনটা নতুন করে গুছাবেন।
আজকে আবার আরেকটা পোস্ট দেখলাম—উনি আর সেই চিটার বয়ফ্রেন্ড আবার এক হয়ে গেছেন! 🙂
শুধু এক হওয়াই না, এই পুনর্মিলন নিয়ে উনি আবার আড়াই মিনিটের রচনা লিখেছেন!
রচনাটা পড়ে আমি পাক্কা আড়াই মিনিট হাসছি। 😂
উনি লিখেছেন—
“মানুষ মাত্রই ভুল করে। আমিও করেছি, সেও করেছে। কিন্তু ভুলের পর একটা সম্পর্ককে বোঝার, নিজেদের ভুলগুলো উপলব্ধি করার এবং আবার একসঙ্গে এগিয়ে যাওয়ার সুযোগও থাকা উচিত।”
এখান পর্যন্ত ঠিক আছে।
এরপর লিখেছেন৷
“তাকে একতরফাভাবে দোষী বানাবেন না।”
আপা, আমরা তো কাউকে দোষী বানাইতেছি না!
আপনার বয়ফ্রেন্ড নিজেই যদি চিট করে থাকে, আমরা শুধু দর্শক হিসেবে স্কোরবোর্ড দেখতেছি!
এরপর সবচেয়ে সুন্দর লাইন৷
“অতীত থেকে শিক্ষা নিয়ে, নিজের ভুল স্বীকার করে, নিজের জীবনটাকে নতুন করে গুছিয়ে নিতে চাই!”
আপা, অতীত থেকে যদি সত্যিই শিক্ষা নিতেন, তাহলে প্রথম অধ্যায়েই তো চিটার সাহেবকে বাদ দিয়ে নতুন বই খুলতেন! 😂
কিন্তু না!
এখানে তো শিক্ষা নেওয়ার পদ্ধতিটাই আলাদা
চিটার বয়ফ্রেন্ড → ব্রেকআপ → স্যাড পোস্ট → রচনা → ক্ষমা → আবার প্রেম → আবার সুখের পোস্ট।
তবে একটা ব্যাপারে আমি নিশ্চিত এই সিরিজের সিজন ২ খুব দূরে না।
আবার কিছু একটা হবে।
আবার মন খারাপ।
আবার পোস্ট।
আবার “আমি ভেঙে পড়েছি”।
তারপর আবার মিলমিশ।
এরপর ছেলেটা খেয়ে ছেড়ে দিবে 🙂
এই সম্পর্কটা আসলে সম্পর্ক না ভাই, এটা একটা চলমান ওয়েব সিরিজ! আমরা শুধু পরের এপিসোডের অপেক্ষায় আছি। 🍿

See less

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *