দল-মতের ঊ’র্ধ্বে উঠে দেশ গ’ঠনে সবাইকে একযোগে কাজ করার আ’/হ্বান রা’/ষ্ট্রপতির…see more

দল-মতের ঊর্ধ্বে উঠে দেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

প্রিন্ট: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ এএম

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পিএম

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র সমুন্নত রাখতে সরকারি ও বিরোধীদলকে একসাথে কাজ করতে হবে। মতপার্থক্য থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানান তিনি। বলেন, দল-মতের ঊর্ধ্বে উঠে দেশের সকল নাগরিককে দেশ গঠনে একযোগে কাজ করতে হবে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবার সিলেট সফরে এসে সিলেট সিটি কর্পোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

সিলেট সফরের শুরুতেই মন্ত্রিপরিষদ সদস্য ও জেলা বিএনপির প্রথম সারির কয়েকজন নেতাসহ হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করেন তিনি।

বেলা ৩টায় নাগরিক সংবর্ধনায় যোগ দেন রাষ্ট্রপতি। এসময় শপথ অনুসারে দল-মতের ঊর্ধ্বে উঠে কাজ করতে চান বলে জানান তিনি। গণতন্ত্র সমুন্নত রাখতে আহ্বান জানান সরকারি ও বিরোধী দলের প্রতি।

রাষ্ট্রপতি বলেন, এদেশের মানুষ বার বার হোঁচট খেয়েছে, বাধাপ্রাপ্ত হয়েছে। এবার সুযোগ এসেছে সবাই মিলে দেশকে এগিয়ে নেওয়ার।

এর আগে, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সিলেটের উন্নয়নে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সহযোগিতা চেয়ে বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *