বন্ধ হচ্ছে না আদ্-দ্বীন মেডিকেল কলেজ

বেসরকারি হাসপাতাল আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল হওয়ায় আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের শিক্ষার্থী ও ইন্টার্নদের প্রশিক্ষণ কার্যক্রম অন্য হাসপাতালে পরিচালনার নির্দেশ দিচ্ছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষকে চিঠি পাঠানো হয়েছে।

আজ রোববার (১৪ জুন) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন স্বাক্ষরিতি চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, হাসপাতালের লাইসেন্স বাতিল হলেও মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম বন্ধ হচ্ছে না। শিক্ষার্থীদের ক্লিনিক্যাল প্রশিক্ষণ ও ইন্টার্নশিপ চালিয়ে নিতে কলেজটিকে অন্য একটি হাসপাতালের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) করতে

বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ আইন, ২০২২ অনুযায়ী, একটি বেসরকারি মেডিকেল কলেজ পরিচালনার জন্য সংশ্লিষ্ট হাসপাতাল থাকা বাধ্যতামূলক। একই সঙ্গে এমবিবিএস পাঠ্যক্রম অনুসারে তৃতীয় বর্ষ থেকে শিক্ষার্থীদের হাসপাতালে হাতে–কলমে প্রশিক্ষণ নিতে হয়। স্নাতক পাসের পর এক বছরের ইন্টার্নশিপও বাধ্যতামূলক।

এ অবস্থায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের পর কলেজটির শিক্ষার্থী ও ইন্টার্নদের প্রশিক্ষণ কার্যক্রম কীভাবে চলবে, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।

অধ্যাপক রুবীনা ইয়াসমীন বলেন, কলেজ কর্তৃপক্ষকে নিজ উদ্যোগে কোনো হাসপাতালের সঙ্গে চুক্তি করতে হবে এবং শিক্ষার্থীদের সেখানে প্রশিক্ষণের জন্য নিয়ে যাওয়া আনার ব্যবস্থাও করতে হবে। তারা কোন হাসপাতালের সঙ্গে যুক্ত হতে চায়, তা দ্রুত জানাতে হবে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সূত্র জানিয়েছে, সাধারণত এ ধরনের ক্ষেত্রে সরকারি বা বেসরকারি জেনারেল হাসপাতাল এবং মেডিকেল কলেজ হাসপাতালের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ থাকে। তবে বর্তমান পরিস্থিতিতে আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজকে বেসরকারি হাসপাতালের সঙ্গেই সমঝোতা করতে হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রসঙ্গত, গত ২৭ মে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়। পরে তদন্ত কমিটি গঠন হলে সেখানে বেশকিছু ত্রুটি ধরা পড়ে। এই ঘটনার পর ১১ জুন আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করে সরকার।

Author: AdminTushar01

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *