সাল তখন ২০১৪, একতরফা নির্বাচনের মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসেন শেখ হাসিনা

সাল তখন ২০১৪, একতরফা নির্বাচনের মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসেন শেখ হাসিনা। ১৫৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন আওয়ামী লীগের প্রার্থীরা। সেই বিতর্কিত নির্বাচনে হেরে যান মুন্সিগঞ্জের বিএনপি নেতা আবদুল হাই।
নির্বাচনে হেরে তিনি মুন্সিগঞ্জে একটি সমাবেশের আয়োজন করেন। সেখানে নির্বাচনে কারচুপির কথা বলতে গিয়ে পুলিশের এক সদস্যের উদাহরণ টানেন তিনি।
তিনি বলেছিলেন, পুলিশ সদস্যরা তাঁকে জানিয়েছেন, কীভাবে ভোট চুরি হয়েছে। কিন্তু সেই পুলিশ সদস্যের নাম প্রকাশ করতে চাননি তিনি। কারণ, নাম প্রকাশ করলে তাঁর চাকরি থাকবে না!
এরপর সমাবেশে উপস্থিত সবাইকে হাত তুলে মোনাজাত করতে বলেন আবদুল হাই।
সেই মোনাজাতের আবেগঘন কথাগুলোই পরবর্তীতে জায়গা করে নেয় বাংলাদেশের মিম কালচারে। “আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম” আর “নাম বললে চাকরি থাকবে না”— এই বাক্যগুলো আজও সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত।
সময় বদলেছে, রাজনীতির অনেক ঘটনা বদলেছে, কিন্তু তাঁর সেই কথাগুলো রয়ে গেছে মানুষের স্মৃতিতে।
আজ সেই বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই আর নেই।
৭৭ বছর বয়সে ধানমন্ডির পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন বিএনপির এই নেতা।
একসময় রাজনৈতিক সমাবেশে বলা তাঁর কথাগুলো হয়তো মানুষের কাছে মিম হয়ে বেঁচে থাকবে, কিন্তু মিমের আড়ালে থাকা মানুষটি আজ পৃথিবী থেকে বিদায় নিয়েছেন।
প্রিয় নেতা, আল্লাহ আপনার জীবনের ভুলত্রুটি ক্ষমা করে দিন। আপনার কবরকে প্রশস্ত ও নূরান্বিত করুন। আপনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন। 🤲
আমার ব্যাকআপ পেজে যুক্ত থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *