গাজীপুরে আ”/গুনে পু’/ড়ল মসজিদ-গু’দাম-দোকান…see more

গাজীপুরের শ্রীপুর উপজেলায় আগুনে পুড়েছে মসজিদ, বেশ কয়েকটি দোকানপাট, ঝুট গুদাম, তুলা গুদামসহ ভাঙারি দোকান।

 

বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামের ২ নম্বর সিএন্ডবি বাজারে এই অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল করিম জানান, বৃহস্পতিবার রাত ৩টা ৫৫মিনিটের দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। আগুনের ভয়াবহতা বাড়তে থাকায় পরে শ্রীপুর ফায়ার স্টেশন আরো একটি ও রাজেন্দ্রপুর মডার্ণ ফায়ার স্টেশনের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে আনতে কাজে যোগ দেয়।

 

করিম আরও জানান, চারটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ৫টা ৪৮মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন ঝুট ও তুলাম গুদাম, সেনেটারি দোকান, কয়েকটি মুরগির দোকান, তুলার গুদাম, ঝুট গুদাম, ভাঙারির দোকান ও একটি মসজিদ আগুন পুড়ে যায়। প্রাথমিক হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

 

আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *