চট্রগ্রামে কি শুরু হইলো ভাই? আবারও যৌ%তুকের দায়ে ৯ মাসের অন্তঃসত্বা নারীর মৃ%ত্যু..!
চার-পাঁচ বছরের ভালোবাসার সম্পর্ক ছিল চট্টগ্রামের পটিয়ার তানিয়া ও নূর উদ্দীনের। দুই পরিবারের সম্মতিতে বিয়েও হয়েছিল। নতুন সংসার আর অনাগত সন্তানকে ঘিরে নিশ্চয়ই অনেক স্বপ্ন ছিল তানিয়ার। কিন্তু নয় মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় সেই স্বপ্ন ভেঙে গেল নির্মমভাবে!
তানিয়ার পরিবারের অভিযোগ, বিয়ের পর প্রথম দিকে সবকিছু স্বাভাবিক থাকলেও পরে যৌ/তুক ও উপহারসামগ্রী নিয়ে শুরু হয় পারিবারিক অশান্তি। ঈদে সামর্থ্য অনুযায়ী উপহার দেওয়ার পরও নতুন করে কাপড়চোপড় ও যৌ/তুকের দাবি তোলা হয়েছিল বলে অভিযোগ।
স্বজনদের দাবি, এসব দাবি পূরণ করতে না পারায় তানিয়াকে শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করতে হয়েছে। সমস্যা সমাধানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একাধিকবার সালিশ হলেও মেলেনি স্থায়ী সমাধান।
অবশেষে রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে পটিয়ার হাবিলাসদ্বীপ ইউনিয়নের চরকানাই মোনাফ হাজির পাড়ায় মৃ%ত্যু হয় নয় মাসের অন্তঃসত্ত্বা তানিয়ার। যে সন্তানকে পৃথিবীর আলো দেখানোর অপেক্ষায় ছিলেন, সেই স্বপ্নও আর পূরণ হলো না।
কয়েক দিন পরপর চট্টগ্রামে এমন মর্মান্তিক ঘটনার খবর সামনে আসছে! সেদিন সিফাতুন, এবার তানিয়া—আর কত প্রাণ ঝরে গেলে বন্ধ হবে এসব? যৌ%তুকের নামে নির্যাতন আর কত নারীর জীবন কেড়ে নেবে? একটি পরিবার হারাল তাদের মেয়েকে, আর অনাগত শিশুটিও হারাল পৃথিবীতে আসার আগেই তার মাকে।