অবশেষে বিমানে করেই হজের উদ্দেশ্যে নাটোরের দুলাল ভাই! আলহামদুলিল্লাহ….see more

অবশেষে বিমানে করেই হজের উদ্দেশ্যে নাটোরের দুলাল ভাই! আলহামদুলিল্লাহ!

দীর্ঘ তিন মাস আগে পায়ে হেঁটে পবিত্র হজ পালনের স্বপ্ন নিয়ে বাড়ি থেকে রওনা হয়েছিলেন নাটোরের দুলাল ভাই। বিমানে যাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও নিজের স্বপ্ন পূরণে পায়ে হেঁটেই যাত্রা শুরু করেছিলেন তিনি। দীর্ঘ পথ পাড়ি দিয়ে নাটোর থেকে বেনাপোল পর্যন্ত পৌঁছেছিলেন। তবে শেষ পর্যন্ত আর পায়ে হেঁটে হজযাত্রা সম্পন্ন করা সম্ভব হলো না।

আজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা গেল সেই দুলাল ভাইকে। হাতে পাসপোর্ট ও ভিসা নিয়ে ইমিগ্রেশন সম্পন্ন করার জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন তিনি। জানা যায়, বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে তাঁর ফ্লাইট। সবকিছু ঠিকঠাক থাকলে আলহামদুলিল্লাহ, বিমানে করেই ইতিমধ্যে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন তিনি।

পায়ে হেঁটে হজে যাওয়ার স্বপ্ন পূরণ না হলেও দিনশেষে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের পথে যাত্রা করতে পেরেছেন দুলাল ভাই—এটাই আনন্দের সংবাদ। তাঁর এই দীর্ঘ যাত্রা ও অদম্য ইচ্ছাশক্তি অনেকের হৃদয় ছুঁয়ে যাবে।

মহান আল্লাহ দুলাল ভাইয়ের সফর নি*রাপ*দ করুন, তাঁর হজ কবুল করুন এবং পৃথিবীর প্রতিটি মুসলমানকে পবিত্র হজ পালনের তৌফিক দান করুন। আমিন।

আলহামদুলিল্লাহ! দুলাল ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *