টার্গেট নিয়ে এসেছিলাম আপনাকে জরিমানা করবো কিন্তু জরিমানা করতে পারলাম না!
ছবির ফার্মেসির মালিককে উদ্দেশ্য করে ভোক্তা অধিকারের জব্বার স্যার ঠিক এই কথাগুলোই বলছিলেন।
কিন্তু কেন? চলুন, পুরো ঘটনাটা জেনে নেওয়া যাক।
জব্বার স্যার নিজ হাতে একটা একটা করে ফার্মেসির ওষুধগুলো পরীক্ষা করলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, একটি ওষুধও ভেজাল কিংবা মেয়াদোত্তীর্ণ পেলেন না।
এরপর জানতে চাইলেন, দোকানের ট্রেড লাইসেন্স আছে কি না। লোকটি সঙ্গে সঙ্গেই দেখিয়ে দিল, তার বাবার নামে ট্রেড লাইসেন্স করা আছে।
জব্বার স্যারের প্রশ্ন, ফার্মাসিস্ট কে?
লোকটা বললো, “আমি স্যার। আমার সার্টিফিকেট আছে। দেখাব?
জবাবে স্যার বললেন, “না, বুঝেছি। আপনার সবকিছুই ঠিকঠাক আছে। আসলে জরিমানা করার টার্গেট নিয়েই এসেছিলাম। ভুয়া কিছু পেলে জরিমানা করতাম। কিন্তু আপনার তো সবকিছুই ঠিক আছে”
প্রতারণা আর অনিয়মের এই সময়ে এমন একজন সৎ ব্যবসায়ীকে দেখলে সত্যিই মনটা ভরে যায়।
যেখানে সুযোগ পেয়েও অনেকে অসাধু উপায়ে লাভবান হতে চান, সেখানে নিজের দায়িত্ব ও সততার জায়গায় অটল থাকা মানুষগুলোই সমাজের প্রকৃত সম্পদ।
আল্লাহ এমন সৎ ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দান করুন। আমিন। 