গার্মেন্টস শ্রমিকরা দাবি করতেছে তাদের বেতন সর্বনিম্ন ৩০ হাজার টাকা করারা জন্য, দেশের সবকিছুর দাম তো এখন অনেক বেশি, সেই হিসাবে এটা চাওয়াটা যুক্তসম্মত, তবে কিছু প্রশ্ন আছে! শ্রমিকদের বেতন বাড়ুক, তাঁরা ভালো থাকুন—এটা আমিও চাই। কিন্তু বেতন বৃদ্ধির পাশাপাশি শিল্পের সক্ষমতা ও টিকে থাকার বিষয়টিও বিবেচনা করা জরুরি।
আমার প্রশ্ন তিনটি—
১. যাঁরা ৩০ হাজার টাকা বেতনের দাবি করছেন, তাঁদের মধ্যে কয়জন নিজে গার্মেন্টস প্রতিষ্ঠান পরিচালনা করেছেন?
২. বেতন বৃদ্ধি অবশ্যই প্রয়োজন, তবে তা শিল্পের সক্ষমতা, উৎপাদন খরচ ও আন্তর্জাতিক বাজারের প্রতিযোগিতা বিবেচনায় রেখে তারপর বাড়াতে হবে।
৩. শুধু গার্মেন্টস শ্রমিকদের নয়, অন্য খাতের শ্রমজীবী মানুষের পারিশ্রমিকও বাড়ানো উচিত।
আমি শ্রমিকদের বিপক্ষে নই, মালিকদের অন্ধ সমর্থকও নই। আমি চাই শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত হোক, মালিকের প্রতিষ্ঠান টিকে থাকুক এবং কর্মসংস্থান বাড়ুক।
মনে রাখতে হবে, শ্রমিক ছাড়া শিল্প চলে না, আবার শিল্প ছাড়া কর্মসংস্থানও তৈরি হয় না