আর্জেন্টিনায় বিশ্বকাপ জিতলে দেশজুড়ে ছুটি ঘোষণা

বিশ্বকাপের ফাইনালে স্পেনকে হারিয়ে আর্জেন্টিনা যদি টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতে, তাহলে দেশজুড়ে জাতীয় ছুটি ঘোষণা করতে পারে প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের সরকার। ফাইনালের আগে এমন সম্ভাবনার খবর প্রকাশ করেছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম ক্লারিন।

প্রতিবেদন অনুযায়ী, ছুটি ঘোষণার সিদ্ধান্ত পুরোপুরি ফাইনালের ফলাফলের ওপর নির্ভর করছে। আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে ২০২২ সালের কাতার বিশ্বকাপ জয়ের পরের মতো এবারও দেশবাসীকে উল্লাসে শামিল হওয়ার সুযোগ দিতে চায় সরকার।

এ লক্ষ্যে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে ট্রফিজয়ী দলের দেশে ফেরা, নিরাপত্তা এবং সম্ভাব্য বিজয় উদযাপন নিয়ে প্রস্তুতি শুরু হয়েছে। সরকারের চিফ অব স্টাফ দিয়েগো সান্তিই জানিয়েছেন, যেকোনো বড় জনসমাগম সামাল দিতে সরকার প্রস্তুত। তবে উদযাপনের ধরন কী হবে, সেই সিদ্ধান্ত নেবেন খেলোয়াড় ও কোচিং স্টাফই।

সবকিছু ঠিক থাকলে, আর্জেন্টিনা শিরোপা জিতলে বুয়েনস আইরেসের রাস্তায় ২০২২ সালের মতোই লাখো মানুষের বিজয়োৎসব দেখা যেতে পারে।

শাসক নয়, সেবক হতে হবে: সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর  আর্জেন্টিনায় বিশ্বকাপ জিতলে দেশজুড়ে ছুটি ঘোষণা  জামালপুরে সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষ, নিহত দুই নারী, আহত ৩  ট্রাম্পের পোস্ট আগে দেখতে মাসে ১ লাখ ডলার ফি: রয়টার্স  ভটভটির সঙ্গে সিএনজির সংঘর্ষ, প্রাণ গেল ২ নারীর  বিশ্বকাপ ফাইনালে ট্রাম্প, নজিরবিহীন নিরাপত্তা বলয়ে মেটলাইফ স্টেডিয়াম  মেট্রোতে হেডফোন ছাড়া ভিডিও দেখলেই জরিমানা  বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা  ফাইনালের আগে দুঃসংবাদ পেলেন মেসি  প্রাইভেট জেট ব্যবহারে পরিবেশের ক্ষতির অভিযোগে ফিফা সভাপতি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *