জামায়াত এমপির দ্বিতীয় বিয়ে নিয়ে ভিডিও বার্তা দিলেন প্রথম স্ত্রী….see more

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামের সঙ্গে এক নারীর অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সোমবার (২০ জুলাই) রাতে ভিডিওটি ভাইরাল হওয়ার পর তা সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন তার প্রথম স্ত্রী।

মঙ্গলবার (২১ জুলাই) এক ভিডিও বার্তায় জামায়াত এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন মন্তব্য ও কুৎসার তীব্র প্রতিবাদ জানিয়েছেন তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম। একই সঙ্গে এ ধরনের অপপ্রচার বন্ধ না হলে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

এক সংক্ষিপ্ত বক্তব্যে মাকসুদা ইসলাম বলেন, ‌‘আসসালামু আলাইকুম। আমি মাকসুদা ইসলাম। আমার স্বামী গাজী নজরুল ইসলাম। মরিয়মের সঙ্গে তার বিবাহ হয়েছে। এটি নিয়ে যারা কুৎসা রটাচ্ছেন, তাদের বিরুদ্ধে আমি তীব্র প্রতিবাদ জানাই। এ ধরনের অপপ্রচার থেকে বিরত না থাকলে আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *