ফেসবুকে প্রে’ম থেকে ১১ বছরের জুই বা’ল্য’বিয়ে করেন ২০ বছরের…see more

📍অস্ট্রেলিয়া ১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়ায় একাউন্ট খোলা নিষিদ্ধ করেছে। যুক্তরাজ্য আর ভিয়েতনাম একই আইনের খসড়া প্রস্তাব করেছে। শীঘ্রই আইনে পরিণত করার প্ল্যান।

বাংলাদেশে কোন আইন নেই। ৬-৭ বছরের শিশুরা মায়েদের মোবাইল চালায়। ৯-১০ বছর হলে, বাবা-মায়েরা ওদের হাতে ট্যাব নইলে মোবাইল তুলে দেন। অধিকাংশ বাবা-মায়ের কোন ধারণা নেই, শিশুরা এসব গ্যাজেটে কি ধরনের কন্টেন্ট দেখে।

মায়েরা ব্যস্ত হিন্দি সিরিয়াল আর ফেসবুক রিলস দেখতে নইলে ভিডিও ব্লগ বানাতে আর বাবারা ব্যস্ত যে কোন উপায়ে টাকা কামাতে নইলে বন্ধুদের আড্ডায়।

৫ম শ্রেণীর ছাত্রী জুঁইয়ের বয়স ছিল মাত্র ১১ বছর। টিকটক আর ফেসবুকে তার সাথে পরিচয় হয় ২২ বছরের টিকটকার শাকিল ওরফে সাকিবের সাথে। শাকিল তাকে টিকটকের স্টুডিও দেখাবার লোভ দেখিয়ে ডেকে নিয়ে আসে। এরপর ঘর বন্ধ করে ধ**ন করে। 🙂

পরিবারের চাপে পুলিশের ভয়ে হোক, জুঁই প্রেগন্যান্ট হওয়াতে হোক, শাকিল ১২ বছরের শিশু জুঁইকে বিয়ে করতে বাধ্য হয়। কিন্তু ছেলে সন্তান জন্ম নেয়ার ২-৩ মাস পরেই শাকিল আর শাকিলের মা বাচ্চাটা রেখে দিয়ে জুঁইকে ঘর হতে বের করে দেয়।

জুঁইয়ের পরিবার লিগ্যাল এইডের মাধ্যমে মামলা করলে ৭ মাসের শিশুটাকে মায়ের জিম্মায় দেয়া হয়েছে। তবে মামলার পূর্ণাঙ্গ রায় এখনো আসেনি।

এই শিশু জুঁইয়ের শৈশব শেষ, কৈশোর শেষ, স্বাস্থ্য শেষ, শিক্ষাজীবন শেষ, মানসিক সুখ-শান্তি শেষ আর ভবিষ্যৎ অনিশ্চিত। এই দুইজন এখন সমাজের বোঝায় পরিণত হল।

সবকিছুর মূলে সেই মোবাইল, সোশ্যাল মিডিয়া আর টিকটক। বাবা-মায়ের দায়িত্বজ্ঞানহীনতা আর খারাপ অভিভাবকত্বের কারণে এসব ঘটনা ঘটল৷

অস্ট্রেলিয়া, ইংল্যান্ড পারলে আমরা কেন পারব না?
১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়ার ব্যবহার নিষিদ্ধ হোক। আর বাবা-মায়েরা অনুগ্রহ করে সন্তানের সাথে বন্ধুত্ব তৈরি করুন। তাদের অনলাইন, অফলাইন এক্টিভিটির উপরে কঠিন নজরদারি রাখুন। 😑

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *