হিন্দু নারীর ঘরে আপ’ত্তিকর অব’স্থায় যুবদল নেতা আ’টক…see more

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চণ্ডীপুর এলাকায় এক হিন্দু নারীর ঘরে অনধিকার প্রবেশের অভিযোগে আব্দুল মান্নান (রানা) নামে এক স্থানীয় যুবদল নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। আটক আব্দুল মান্নান নিজেকে উপজেলা যুবদলের নেতা হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, চণ্ডীপুর এলাকার এক নারীর বাড়িতে গভীর রাতে ওই যুবকের যাতায়াত ও অবস্থানকে কেন্দ্র করে প্রতিবেশীদের মনে সন্দেহের সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায়, সম্প্রতি তাঁদের দুজনকে একসঙ্গে ঘরের ভেতর দেখতে পেয়ে স্থানীয় জনতা চারদিক থেকে বাড়িটি ঘেরাও করে এবং তাঁদের অবরুদ্ধ করে ফেলে।

আটকের পর উত্তেজিত জনতা দুজনকে জিজ্ঞাসাবাদ করে এবং এলাকায় অনৈতিক কর্মকাণ্ডের চেষ্টার অভিযোগ এনে চণ্ডীপুর এলাকার আব্দুল মান্নান ও সংশ্লিষ্ট ওই নারীকে আটকে রাখে। পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে বিষয়টি পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর আইনগত প্রক্রিয়া ও অধিকতর তদন্তের জন্য পুলিশ ওই যুবদল নেতা ও নারীকে হেফাজতে নিয়ে থানায় স্থানান্তর করে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *