মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ৫০৬ কোটি ৮৩ লাখ টাকার বিল—ঘটনাটি সত্যিই অবাক করার মতো!
মাগুরার ওই গ্রাহকের প্রকৃত বিল হওয়ার কথা ছিল প্রায় ১,৯৬৩ টাকা। পরে বিষয়টি ধরা পড়ার পর বিল সংশোধন করা হয়েছে। ভুলের ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে।
এ ধরনের ভুল যেন আর কোনো গ্রাহকের ভোগান্তির কারণ না হয়—সেটাই এখন সবার প্রত্যাশা। আপনার মতে এমন ভুলের জন্য আরও কঠোর ব্যবস্থা নেওয়া উচিত কি?