এই লোকটা অনেক বড় পাপ করে ফেলছে৷ তার মেয়েকে একটা হুজুর চু%%মু দিছে৷ আবার বলছে বাসায় গিয়ে বললে তাকে মে%%রে ফেলবে৷ বাচ্চাটা এই ভয়ে তিনদিন মাদ্রাসায় যায়না৷ এটা জানার পর তার ভাবা ভন্ড লম্পট হুজুরকে আঘাত করছে৷ এটা এখন লোকটার দোষ৷
কথিত কিছু হুজুর দেখলাম এই লোকটার বিচার চায় কারণ সে একজন মোলেস্টারের গায়ে হাত দিছে৷ আসলে লোকটার উচিত ছিলো তার মেয়ের সাথে এমন করার কারণে হুজুরকে ফুলের মালা দেয়া তাহলে তার দোষ হতো না৷
যেখানে ইসলাম বলে সন্তানের বয়স সাত বছর হলেই তার বিছানা আলাদা করার প্রক্রিয়া শুরু করো। সাত বছর বয়স থেকেই একটি শিশুর মনে শালীনতা ও প্রাইভেসির ধারণা তৈরি করা ইসলামের বিধান।
সেখানে আপনি একটা ৬ বছরের মেয়েকে চু%%মু কেন দিবেন? আপনি তার কি লাগেন? বাবা, চাচা, মামা নাকি ভাই? আজকাল অনেক বাচ্চারা নিজ পরিবার থেকেও রক্ষা পায় না সেখানে আপনি মাত্র একজন ক্লাসের শিক্ষক৷
আমার অবাক লাগে এটা ভেবে এসব মোলেস্টারের পাশে আরো কিছু হুজুর আলেম একসাথ হয়৷ তাদের নিজেদের মেয়ের সাথে যখন এমন হবে এর আগে তারা বুঝবে না এটার ব্যথা 